প্রতিষ্ঠা: ১৯৭৫
প্রদানকারী: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার
উদ্দেশ্য: বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে সৃজনশীলতা, গুণগত মান ও অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া
ধরণ: সরকারি / রাষ্ট্রীয় পুরস্কার
বাংলাদেশের চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি।
শুরুর ইতিহাস: এই পুরস্কারটি ১৯৭৫ সালে প্রবর্তন করা হয়। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর জন্য ১৯৭৬ সালে প্রথম এই পুরস্কার দেওয়া হয়।
পুরস্কারের ধরন: বিজয়ীদের একটি ট্রফি (যা 'গোল্ডেন হার্ভেস্ট' বা সোনালী ফসল নামে পরিচিত), মানপত্র এবং নির্দিষ্ট অংকের অর্থ প্রদান করা হয়। ১৮ ক্যারেট মানের সোনার তৈরি এই ট্রফিটি ভাস্কর শ্যামল চৌধুরীর নকশা করা।
গুরুত্বপূর্ণ বিভাগসমূহ: বর্তমানে প্রায় ২৮টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
আজীবন সম্মাননা (২০০৯ সালে চালু হয়)
শ্রেষ্ঠ চলচ্চিত্র
শ্রেষ্ঠ পরিচালক
শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রী (প্রধান চরিত্র)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রী
শ্রেষ্ঠ খল অভিনেতা
শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, গীতিকার ও কণ্ঠশিল্পী
কারিগরি বিভাগ (চিত্রগ্রহণ, শব্দগ্রহণ, সম্পাদনা, রূপসজ্জা ইত্যাদি)।
পুরস্কার ফলাফল
২০
সাল অনুযায়ী বিজয়ীদের তালিকা
কে কোন ক্যাটাগরিতে, কোন চলচ্চিত্রের জন্য এবং কোন সালে পুরস্কার পেয়েছেন।